রাজশাহীর দূর্গাপুর উপজেলার রাতুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দৈরাত্ব পর্বত চুঁড়ায়। তার পোষা কুকুরের ভয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে আসতে অনিহা প্রকাশ। স্থানীয় পর্যায়ে তার রাজনৈতিক প্রভাব রয়েছে। শিক্ষার্থীরা শিক্ষকের ভয়ে অভিযোগ প্রকাশ করতে পারেনি।
প্রধান শিক্ষক আবির আলী গত ১৯ সেপ্টেম্বর ২০১৮ সালে এই স্কুলে যোগদান করে। প্রায় ৯বছর যাবত একই বিদ্যালয়ে সে দায়িত্ব পালন করছে। বিদ্যালয়ের সন্নিকটে তার নিজ গ্রামের বাড়ি।
অভিভাবক ও স্থানীয়দের অভিযোগের সূত্রে অনুসন্ধানে নামে নাগরিক টিভি। সোমবার ২৭ জুলাই বিদ্যালয়ের সঠিক চিত্র ফুটে উঠে নাগরিক টিভি ক্যামেরায়। বিদ্যালয়ের শ্রেনীকক্ষে ছাত্র-ছাত্রী থাকলেও শিক্ষকের উপস্থিতির প্রমান পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের পাশে কুকুরের উপস্থিতির প্রমান পাওয়া যায়। তার রাজনৈতি প্রভাবের কারনে স্থানীয় এবং অভিভাবকরা ক্যামেরার সামনে কথা বলতে পারেনি। তবে গোপনে এক বয়স্ক নারীসহ একাধিক অভিভাবক অভিযোগ করে বলে, তার আচারণ ভালো না।
ইতোপূর্বে সে এক নারীর সাথে অসামাজিক কাজেও স্থানীয়দের হাতে আটক হয়। তার বাড়ির সামনে ৫-৬টি কুকুর সব সময় থাকে। এই কুকুর গুলো সে লালন পালন করে। কিন্ত শিক্ষার্থীরা ওই কুকুর গুলো বিদ্যালয়ের ভিতরে এবং বাহিরে সব সময় থাকে যার কারনে শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পাই। বিদ্যালয়ের লেখাপাড়ার মান ভালো না। বেশ কিছু শিক্ষার্থী অন্য স্কুলে চলে গেছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানিয়েছে স্থানীয় অভিভাবকরা।
অভিযোগের বিষয়ে রাতুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির আলী কোন কথা বলেতে চাইনি। সে বলেন, ইতোপূর্বে ৮বার সাংবাদিকরা তার তথ্য নিয়ে গেছে। তারা কোন সত্যতা পাইনি। তাছাড়া উর্ধ্বতন কর্মকর্তাদের নিদের্শ রয়েছে কোন বক্তব্য দেওয়া যাবে না।
দূর্গাপুর শিক্ষক সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে বেশ কিছু গুঞ্জন শুনা যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সর্বপরি শিক্ষার্থীদের পাঠদান ব্যহত বিষয়ে কঠর পদক্ষেপ গ্রহন করা হবে। তাছাড় তিনি শিক্ষক হয়ে কেন রাজনৈতিক প্রভাব খাটাবে। বিদ্যালয়ের সকলে সরকারী কর্মচারী, এটাই বড় পরিচয়।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আল মামুন জানান, অভিভাবকের পক্ষ থেকে একটি অভিযোগ জমা হয়েছে। শিক্ষা অফিসার ছুটিতে আছেন। তিনি আসলে অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। রাতুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছ্রোট কমলমিত শিক্ষার্থীরা কুকুরের ভয়ে বিদ্যালয়ে আসতে না পারা অভিযোগটি খুব দু:খ জনক। দ্রুত তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী
আর/


