মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর ব্রিজ সংলগ্ন হাওর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৭টি অবৈধ কোণা বেরজাল জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) পরিচালিত এ অভিযানে জব্দকৃত অবৈধ কোণা বেরজালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযান শেষে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, লাখাই থানার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
জেলা মৎস্য দপ্তর, হবিগঞ্জ ও উপজেলা মৎস্য দপ্তর, লাখাই জানায়, দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ আহরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন: ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
আর/


