বিজ্ঞাপন

বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে বহুমুখী শিল্পে জোর দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে তৈরি পোশাক খাতের পাশাপাশি উচ্চপ্রযুক্তি, মেডিক্যাল যন্ত্রপাতি, মোবাইল ফোনসহ বিভিন্ন শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় ঋণনির্ভর ও সংকটাপন্ন একটি অর্থনীতি পেয়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে এখন বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।

অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে হলে উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। এজন্য শুধু পোশাক শিল্পের ওপর নির্ভর না করে নতুন নতুন শিল্পখাতে বিনিয়োগ আকৃষ্ট করতে হবে।

তিনি জানান, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে গার্মেন্টসের পাশাপাশি মেডিক্যাল ইকুইপমেন্ট, মোবাইল ফোন উৎপাদন এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। এর মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনবল তৈরি এবং শিল্পের বৈচিত্র্য বাড়বে।

অর্থমন্ত্রী আরও বলেন, সিইআইজেডে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে উঠবে, শক্তিশালী হবে শিল্পের সরবরাহ ব্যবস্থা এবং পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে আইন, নীতিমালা ও বিধিবিধানে সংস্কার করছে। একই সঙ্গে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ এবং পুঁজিবাজারে আন্তর্জাতিক ফান্ড ম্যানেজারদের আগ্রহও বাড়ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। তাই দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান এবং বাংলাদেশ ও চীনের সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে বাবার পাশ থেকে নিখোঁজ ১১ মাসের শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন