বিজ্ঞাপন

অভিযানের খবর পেয়ে পালালেন ভরাটকারীরা, এক হাজার ফুট পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার–মোগড়া সড়কের পাশে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে একটি নিচু জলাশয় ভরাটের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা ড্রেজিংকাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

সোমবার (২৭ জুলাই) বিকাল ৫ টার দিকে আখাউড়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধরখার–মোগড়া সড়কের পাশের একটি নিচু জলাশয়ে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গেলে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। পরে অবৈধ ভরাটকাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ নষ্ট করে দেওয়া হয়। ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ।

মো. কফিলউদ্দিন মাহমুদ বলেন, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে জলাশয় ভরাটের কোনো সুযোগ নেই। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, ড্রেজারের মাধ্যমে নিচু জলাশয় ভরাটের ফলে প্রাকৃতিক পানি ধারণক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।

পড়ুন : চরফ্যাশনে পুকুরে ডুবে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন