বিজ্ঞাপন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব : শিশুসহ নিহত ৩০

নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ৮ শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুলাই) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানান, অতর্কিতভাবে বন্দুকধারীরা গ্রামের নিরীহ লোকদের ওপর হামলা চালায়। তারা এলোপাথারিভাবে গুলি ছুড়ে ও বাড়িগুলো জালিয়ে দেয়। এতে আটজন শিশু পুড়ে মারা যায়। এছাড়া চারজন আহত হয়েছেন।

নাগরিক সমাজ গোষ্ঠী সাউদার্ন কাডুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানান, রোববার গভীর রাতে কাডুনা রাজ্যের কাউরা এলাকার নারিডন গ্রামে এই নৃশংস হামলার ঘটনাটি ঘটে।

ক্রিস্টোফার বলেন, গত বছর ঠিক এই সময়েই একই গ্রামে হামলা চালিয়েছিল সশস্ত্র দুর্বৃত্তরা। ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সরকার সাধারণ মানুষকে রক্ষা করার ইচ্ছা পুরোপুরি ত্যাগ করেছে। আমি জানি না এই অসহায় মানুষদের পক্ষে লড়াই করার মতো আর কে বাকি আছে।

কাদুনা রাজ্যের স্বরাষ্ট্র ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কমিশনার সুলে শু’আইবু জানান, এই হামলা সম্পর্কে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু অবহিত করা হয়নি।

এক স্থানীয় বাসিন্দা ও যুবনেতা ইশায়া দাওয়া বলেন, হামলাকারীরা মধ্যরাতের দিকে কাউরু এলাকার নারিডন গ্রামে হামলা চালিয়ে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে।

তিনি বলেন, কোনো কোনো বাসিন্দাকে নির্মমভাবে জবাই করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের বিষয়ে বর্ণনা দিতে গিয়ে দাওয়া বলেন, ভুক্তভোগীদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরা রয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে গ্রামটির একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় এই বাসিন্দা বলেন, হামলার কয়েক ঘণ্টা পর সকালের দিকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেছেন, এই হামলার বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সূত্র: রয়টার্স।

পড়ুন : ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চিফ হুইপ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন