সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একটি আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে। নতুন আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হয়েছেন ফাতিমা তাসনিম জুমা।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ সময় শহীদ শরিফ ওসমান হাদিকে সংগঠনের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়।
নির্বাচনের পর নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আট সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রকিবুল ইসলাম (রাফসান রাকিব)। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শোয়াইব বিন আহসান সিয়ামকে। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।
সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সিনিয়র সদস্যদের মূল্যায়নের লক্ষ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হয়েছেন জি এ সাবির এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান আদনান। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাফিন শাররাজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত নেতৃত্ব সংগঠনকে একটি আদর্শিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর দোয়া, সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ কামনা করেছে। একই সঙ্গে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
পড়ুন: একদিনেই ১০ শতাংশের বেশি কমল জ্বালানি তেলের দাম
আর/


