মারা যাওয়ার ২ বছর পর আদালতের নির্দেশে ইমন নামের এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করেছেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও পূর্বাচল রাজস্ব সার্কেল কর্মকর্তা ফরিদ আল সোহান। ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের কালনী কবরস্থান থেকে ময়না তদন্তের জন্যে এ মরদেহ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও পূর্বাচল রাজস্ব সার্কেল কর্মকর্তা ফরিদ আল সোহান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, কেরাণীগঞ্জ মডেল থানা, ঢাকা-এর ০২রা জুলাই ২০২৬ তারিখের আদেশ এবং পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা-এর স্মারক নম্বর: পিবিআই ঢাকা ০৫ জুলাই ২০২৬ পত্র এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কেরাণীগঞ্জ মডেল আমলী আদালত এর সিআর মামলা নম্বর: ৩২৩/২৪, তারিখ: ২০শে মে ২০২৬ ধারা: ৩০২ ও ৩৪-এর নিহত মোঃ ইমন হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
ইমন হোসেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের বরকাও গ্রামের মজিবুর রহমানের ছেলে। ইমনের পরিবারের দায়ের করা হত্যা মামলার তদন্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আদেশ পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন আহমেদসহ উর্ধতন কর্মকর্তারা।
পড়ুন : ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ
সা/


