বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে চাচার হাসুয়ার কোপে আহত ভাতিজা নাহিদ হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত নাহিদ হোসেন ভিটাপাড়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে। অভিযুক্ত লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং সম্পর্কে নাহিদের চাচা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে প্রতিবেশী ফুরকানের ছেলে তাজুল ইসলামের বাড়ি থেকে লালন হোসেন সাইকেল চুরির চেষ্টা করলে নাহিদ তা দেখে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন সোমবার রাতে একই বিষয় নিয়ে ফের কথা কাটাকাটির একপর্যায়ে লালন হোসেন হাতে থাকা হাসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাহিদকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ হয়নি, তবে প্রস্তুত কমিশন: সিইসি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন