“রাজশাহী জেলায় ০৭ দিনব্যাপী “বিশেষ অভিযান” শেষ দিনের অভিযানে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৬ জন গ্রেফতার” করেছে জেলা পুলিশ। রাজশাহী রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু, স্বাভাবিক ও সুসংহত রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ আশিক সাঈদ নির্দেশনায় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর তত্ত্বাবধানে অভিযান শুরু হয়। গত ২১ জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত ০৭ দিনব্যাপী বিশেষ অভিযান করে জেলার ৮টি থাান পুলিশ।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপিপ্তর মাধ্যমে সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জানায়, গত ৭দিনে জেলার ৮টি থানা (গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর যৌথ অভিযান পরিচালনা করে। সম্মিলিত অভিযানে অবৈধ ৩৯৩ পিছ ইয়াবা ট্যাবলেট, ১০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১৩ জন এবং পরোয়ানামূলে ০৩ জন আসামিসহ সর্বমোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
পড়ুন:স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
ইমি/


