নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের এক হিন্দু দরিদ্র পিতার কন্যার বিয়ের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিকের পক্ষ থেকে ওই পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আল মুজাহিদ মল্লিকের মানবিক কর্মকাণ্ডের অংশ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনের মুহূর্তে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আর্থিক সহায়তা পেয়ে কন্যার পিতা আল মুজাহিদ মল্লিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহযোগিতা সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা আরও সুদৃঢ় করবে।
পড়ুন: এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত
ইমি/


