নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সোনারগাঁ উপজেলায় আগামী পাঁচ বছরে দুই লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সুযোগ্য সন্তান জনাব খায়রুল ইসলাম সজিব। সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, আওলাদ, করিম রহমান, সোহেল রানা, সানাউল্লাহ, শাহ আলম, শিশির, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, সহ-সভাপতি হালিম, নাসু, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইকবাল, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কবির হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল ইসলাম সজিব বলেন, একটি গাছ শুধু ফলই দেয় না, নির্মল বাতাস, পরিবেশের ভারসাম্য এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎও নিশ্চিত করে। তিনি শিক্ষার্থীদের বিতরণ করা প্রতিটি গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজক ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, “একজন শিক্ষার্থী, একটি গাছ”—এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন:এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত
ইমি/


