বিজ্ঞাপন

মেহেরপুরে দুই বাড়ির সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে পৃথক দুটি বাড়ির প্রবেশপথ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের খবরে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশপথে রাতের আঁধারে দুর্বৃত্তরা কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু রেখে যায়। সকালে বাড়ির সদস্যরা বাইরে বের হওয়ার সময় বস্তু দুটি দেখতে পেয়ে আতঙ্কিত হন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেন। পরে সেগুলো পানি ভর্তি বালতিতে করে থানায় নিয়ে যাওয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, বাড়ির প্রবেশপথে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পড়ুন : ‘এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য’

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন