বিজ্ঞাপন

আমের প্রতিদানে ত্রিপুরা থেকে প্রধানমন্ত্রীর জন্য এলো কিউ জাতের আনারস

বাংলাদেশের পক্ষ থেকে উপহার হিসেবে আম পাঠানোর প্রতিদানে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠিয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের এ চালান বাংলাদেশে পৌঁছায়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০০টি কার্টনে মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি আনারসের গড় ওজন এক কেজির বেশি। মোট ওজন প্রায় ৭৮০ কেজি। আনারসগুলো আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে সেগুলো ঢাকায় পাঠানো হয়।

উপহার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা। এ সময় উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য এ উপহার পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। তারই প্রতিদান হিসেবে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস উপহার দেওয়া হলো।”

পড়ুন :চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন