সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্তি ১৩৩ শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করলেন হাজী আব্দুস ছাত্তার প্রামানিক ফাউন্ডেশেন। রাজশাহী জেলা বিএনপি আহবায়ক ও সাংসদ (চারঘাট-বাঘ ৬) আবু সাইদ চাঁদ এর উদ্যোগে এই বৃত্তি প্রদান কর্মসূচী আয়োজন করা হয়।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক ও সাংসদ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা খাতুন। আলোচক হিসাবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এহতেশাম কাবিদ।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাপ্তি বৃত্তি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করলেন সাংসদ আবু সাইদ চাঁদ। তিনি প্রধান অতিথি থেকে রাজশাহীর চারঘাট উপজেলার ৭৩টি সরকারী বিদ্যালয়ের মধ্যে ১৩৩ শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তির পুরস্কার তুলে দেন।
উপজেলায় উপবৃত্তি পরিক্ষায় সরকারী ও বেসরকারী মোট ৮২টি স্কুলের শিক্ষার্থী অংশ গ্রহন করে। তার মধ্যে সরকারী বিদ্যালয়ের ৫৪জন ট্যালেন্টফুল, ৭২জন সাধারন বৃত্তি প্রাপ্তি হয়েছে। বে-সরকারী স্কুল থেকে ৩টি ট্যালেন্টফুল এবং ৪টি সাধারন বৃত্তি পেয়েছে।
অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্তি শিক্ষার্থীর মাঝ থেকে দুইজন শিক্ষার্থী তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। ওই সময় শিক্ষক সমিতির সভাপতি শাহদৎ হোসেন, এটিও আবু বক্কর সিদ্দিক, ওসি মাহবুবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এহতেশাম কাবিদ, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল এবং ইউএনও জান্নাতুল ফেরদৌস বক্তব্য দেন।
এই অনুষ্ঠানের মূল বিষয়ে সাংসদ আবু সাইদ চাঁদ বলেন, প্রত্যেক বাবা, মাকে তার সন্তানদের মনিটরিং করতে হবে। ছোট শিশুদের এখনি সঠিক সময়, তাদেরকে সুন্দর স্বভাবে গড়ে তুলা। এক সময় অটো পাশে কোন মেধা প্রতিযোগিতা ছিলনা। পরিক্ষা নেই যেখানে, সফলতা নেই সেখানে। বিগত সরকার শিক্ষাকে মেরুদন্ডহীন করে ফেলেছে। বর্তমান ওই অভ্যাসের মধ্য থেকে বের হয়ে আসতে পারেনি শিক্ষার্থীরা। এই দেশ অন্য দেশের সাহায্য নিয়ে পরিচালনা করতে হয়। এখনকার শিশুদেরকে বৈজ্ঞানিকমুখী পড়ালেখার অভ্যাস করতে হবে। স্বনির্ভর দেশ গড়ার লক্ষে সকল শিক্ষার্থীদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ভিক্ষা বা সাহায্য নই, উন্নয়নে দেশ গড়বে বিএনপি সরকার। পরিশেষে তিনি সকল বৃত্তিপ্রাত্তি শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছ এবং মেধাবৃত্তির সন্মানি বিতরণ করেন।
পড়ুন : রয়টার্সের প্রতিবেদন: চীন থেকে শত শত ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
সা/


