বিজ্ঞাপন

টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: চুয়েট উপাচার্য

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে “Renewable Energy for a Greener Future” (সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানি) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এখন থেকেই এ বিষয়ে সচেতন হতে হবে। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতের জ্বালানি খাতে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ে দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সাইয়েদ মুনতাসির বায়েজিদ, বার্সেলোনার অটোনোমাস ইউনিভার্সিটির প্রতিনিধি মিস লিনিয়া ডাল এবং নরওয়ে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনটিএনইউ)-এর অধ্যাপক হেনরিক ইংমো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে গার্ড অব অনার প্রদান এবং সংবর্ধনা দেওয়া হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

সেমিনারে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পীযুষ কান্তি পাল ও আবদুল মোতালেবসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

সেমিনার শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পড়ুন: ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন