বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আবারও যুক্ত হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিলাভারায়ান। বুধবার বোর্ড সভা শেষে সভাপতি তামিম ইকবাল এ খবর নিশ্চিত করেছেন। মারিও, জুলিয়ান কালেফাতোর জায়গা পূরণ করবেন। ২০২৩ সালে বিসিবি ছেড়ে যাওয়ার পর থেকে স্থানীয় কোচরাই এই দায়িত্ব পালন করে আসছিলেন।
তামিম বলেন, ‘আমরা ইতোমধ্যে একজন রিহ্যাব ম্যানেজার নিয়োগ দিয়েছি। আপনারা জানেন, মারিও আগে এখানে কাজ করেছেন। তিনি আবার বাংলাদেশে ফিরছেন এবং পুনর্বাসন (রিহ্যাব) কার্যক্রমের দায়িত্ব দেখবেন। আমাদের লক্ষ্য হলো, অতীতে যেসব সমস্যা হয়েছে, সেগুলো যেন আর না হয়। অন্তত আমরা যেন সেগুলো আরও ভালোভাবে সামাল দিতে পারি।’
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের পরিচিত মুখ মারিও ২০১৪ সালে জাতীয় দলের সিনিয়র পুরুষ দলের ট্রেনার হিসেবে যোগ দেন। টানা ছয় বছর এই দায়িত্ব পালনের পর ২০২০ সালে পদত্যাগ করে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন।
এরপর বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এবং কয়েকটি জাতীয় দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন ৫২ বছর বয়সী এই ফিটনেস বিশেষজ্ঞ। আগস্টের শুরু থেকেই তার যোগ দেওয়ার কথা রয়েছে।

পড়ুন : এবার অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সা/