বিজ্ঞাপন

পাবনা ​আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংকি থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার(৩০ জুলাই) ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। রাত তিনটার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরের ভিতরে প্রবেশ করে। এক পর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের টাংকিতে ফেলে দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পড়ুন : শাপলা চত্বরে গণহত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হলো লতিফ সিদ্দিকীকে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন