বিজ্ঞাপন

মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য বড় যন্ত্রণা: বাণিজ্যমন্ত্রী

মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের যন্ত্রণা বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত ‘দেশের খাদ্যপণ্যের মূল্যশৃঙ্খলা, বাজার, মুনাফার মার্জিন ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কৃষকদের কাছে সঠিক বাজার তথ্য না থাকায় অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন হয়। আবার চাহিদা কম থাকায় তারা ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হন।

তিনি আরও বলেন, উৎপাদন থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছানোর পুরো প্রক্রিয়ায় দীর্ঘ সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের অদৃশ্য ব্যয়ের কারণে বাজারে মূল্যস্ফীতির চাপ বাড়ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির প্রভাব সবার ওপরই পড়ছে। কৃষিসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় চাঁদাবাজিসহ অন্যান্য অদৃশ্য ব্যয় নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদার করা হবে।

পড়ুন: ধামরাইয়ে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন