বিজ্ঞাপন

আগস্ট মাসে জ্বালানি তেলের দাম থাকছে অপরিবর্তিত

দর অপরিবর্তিত রেখে আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে নতুন মাস আগস্টজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৩০ জুন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই সময়ও দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমল ফার্নেস অয়েলের দাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন