ফেনীর পরশুরাম উপজেলার রাজেশপুর এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের রাজেশপুর বিওপি এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন


