“যৌবনের সুতোয় বাঁধা আছে প্রাণ, বন্ধু তুই আজও ভেতরের টান” এই স্লোগানকে সামনে রেখে আনন্দ, উচ্ছ্বাস ও পুরনো দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে এসএসসি-১৯৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে বন্ধু উৎসব পালন। ব্যাচের বন্ধুদের নানা আয়োজনে পুরোনো স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাচের সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা হয়ে উঠেছিল স্মৃতিবিজড়িত এক আনন্দঘন উৎসব।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে রেলগেটে এসে শেষ হয়। র্যালীতে দেশের ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের একসঙ্গে পেয়ে হাসি-আড্ডায় মেতে ওঠেন সবাই।
এসএসসি-৯৬ ব্যাচের আয়োজক কমিটির আহবায়ক আশরাফুল আলম আলীম বলেন, এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার এক মহৎ প্রয়াস। সকলের অংশগ্রহণ ও উৎসাহে সফলভাবে সম্পন্ন হয়েছে এসএসসি-৯৬ ব্যাচের বন্ধু উৎসব। এ আয়োজন সবার মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করা যায়। আমরা ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন করবো। তিনি আরো বলেন, ৯৬ ব্যাচের বার্তা থাকবে একটাই, শিক্ষাকে এগিয়ে নিতে হবে। শিক্ষাই জাতির মরুদন্ড, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। শিক্ষার পাশাপাশি থাকবে মাদককে না বলুন, মাদক থেকে দুরে থাকুন। মাদকের বিষয়ে সরকার খুবি সচেতন। আমরা সবাই সামাজিকভাবে যদি মাদকের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, তাহলে এদেশে মাদক মুক্ত সমাজ গড়তে পারো।
এসময় এসএসসি-৯৬ ব্যাচের আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, ডাঃ পারভেজ রায়হান, ফরিদুল ইসলাম ফরিদ, সুমন সরকার, মাহবুবুর রহমান মিয়া, হারুন অর রশিদ, হাজী হাফিজ, জলিমনি, শাহীন হোসেন, আব্দুল তালেব, জাকির হোসেন প্রমুখ। পরে দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই ছোয়া মনি রিসোর্টে দুপুরের মধ্যভোজ, বিকেলে চেয়ার খেলা, বালিশ খেলা শেষে পুরস্কার বিতরণ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এছাড়াও মাস্টারকি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুব হোসেন তালুকদার, ট্রান্সফিগার ক্লোথিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হক সবুজ, মরহুম আব্দুল গফুর স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ সেলিম বাদশা সার্বিক সহযোগিতা করেন। এবার এসএসসি-৯৬ ব্যাচের ২৯৯ জন নিবন্ধিতসহ প্রায় ৪শ’ শিক্ষার্থীরা বন্ধু উৎসব পালনে অংশগ্রহন করেন।
পড়ুন : বেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪
সা/


