পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের মধ্যে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা এখন খুবই ক্ষীণ বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনার পরও উদ্ধার অভিযান চলছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঙ্গে এলাকার একটি কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমে বিস্ফোরণটি ঘটে। এতে খনির একটি বড় অংশ ধসে পড়ে এবং বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়েন।
শুক্রবার ভোরে দেওয়া বিবৃতিতে বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ‘উদ্ধারকাজে মোতায়েন দলগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
শুক্রবার ভোরে দেওয়া বিবৃতিতে বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ‘উদ্ধারকাজে মোতায়েন দলগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
কর্মকর্তারা ডনকে জানান, বিস্ফোরণের সময় প্রায় ৪ হাজার ফুট গভীরে ২৪ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরপরই খনির ভেতরে আগুন লেগে যায় এবং খনির কিছু অংশ ধসে পড়ে। সোরাঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিস্ফোরণের প্রভাব মূল খনির পাশের আরেকটি খনিতেও পড়ে। দ্বিতীয় খনিতে কর্মরত ১২ জন শ্রমিকও আটকা পড়েন।
এর আগে বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ জানিয়েছিলেন, বিস্ফোরণের সময় খনিটির ভেতরে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন।
অঞ্চলের জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বেলুচ জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পাশের আরও দুটি কয়লাখনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে।
সূত্র : আল-জাজিরা
পড়ুন : গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সা/


