গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের উদ্যোগে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) বাসন মেট্রো থানার আওতাধীন ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ গাজীপুর-১ আসনের মোট ৪০০টি উচ্চবিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত করবে।
পড়ুন : টেম্পু স্ট্যান্ডের চাকরি আমাদের জনগণ চায় না: জামায়াত আমির
সা/


