বিজ্ঞাপন

হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে স্থল ও জলপথে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদের এ উদ্যোগ বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হুথিদের নিয়ন্ত্রণ থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী কৌশলগত বাব এল-মান্দেব প্রণালি মুক্ত করাই সম্ভাব্য অভিযানের প্রধান লক্ষ্য। এ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব ইতোমধ্যে ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে ‘লোহিত সাগর প্রতিরক্ষা জোট’ নামে একটি সামরিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানানো হয়েছে, এ বিষয়ে বিশ্বের প্রায় ৫০টি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে তুরস্ক, মিসর, পাকিস্তান ও নাইজেরিয়াসহ ১৪টি দেশ এই জোটে যোগ দিতে সম্মতি দিয়েছে।

পড়ুন: লোকসভায় প্রতিবেদন: শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন