বিজ্ঞাপন

র‌্যাব-১০ এর অভিযানে ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল, ও যন্ত্রপাতিসহ গ্রেফতার ৪

ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি’সহ ৪ (চার) জন সক্রিয় মাদকদ্রব্য ইয়াবা উৎপাদনকারী ও ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বিজ্ঞাপন

র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জ, এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কেরাণীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় একটি ইয়াবা প্রস্তুত ও ক্রয়-বিক্রয় চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১৯৬৮ (এক হাজার নয়শত আটষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৫,৯০,৪০০/- (পাঁচ লক্ষ নব্বই হাজার চারশত টাকা), সহ ৪ জন মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা তৈরির বিভিন্ন ধরণের পাউডার সদৃশ কাঁচামাল ও যন্ত্রপাতি, ৫ (পাঁচ) টি মোবাইল ফোন এবং ০১ (এক) টি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মোঃ আলমগীর আন্ডে (৪০), মোঃ আলী আরমান (৩৬), মোঃ শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০) ঢাকা বলে জানা যায়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আলমগীর আন্ডে ডিএমপি’র রামপুরা, কামরাঙ্গীরচর এবং মোহাম্মদপুর থানায় একটি করে মোট ৩ টি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ নিজেরাই ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ইয়াবা উৎপাদন করে ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ইয়াবা, ইয়াবা তৈরির উপকরণ ও য়ন্ত্রপাতি’সহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন