বিজ্ঞাপন

রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই অ্যাটর্নি জেনারেলের বড় স্বস্তির জায়গা

যখন সমাজে ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন রাষ্ট্রের পক্ষে থেকেও অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি আনন্দিত হন। মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হয়, তবে একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সেটাই সবচেয়ে বড় স্বস্তির জায়গা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন

​ঝিনাইদহের কোটচাঁদপুরে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সিগঞ্জ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমেএই নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন ও বিচারব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো কি না। বিচারপদ্ধতি যখন কোনো নাগরিককে তাঁর কাঙ্ক্ষিত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ায়।

​কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়া সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পড়ুন:ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন