বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সা’দ স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় ধামরাই পৌরসভার শহীদ সাদ চত্বর এর পাশে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও আমির, ঢাকা জেলার মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা হিসেবে ছিলেন নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা ও ধামরাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাওলানা কাজী মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা ও সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। ধামরাই পৌরসভার আমিন মোহাম্মদ সামছুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা আমির মো. আ: হালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধামরাই পৌরসভার সেক্রেটারি হাফেজ মাও. মাসুম বিল্লাহ।
বক্তারা শহীদ আফিকুল ইসলাম সা’দের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্মরণসভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

