বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা, অপরাধেও শীর্ষে

দক্ষিণ এশিয়ার শীর্ষ শহরগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা। এ ছাড়া বাংলাদেশের এই রাজধানী শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও একেবারে সুখকর নয়। নাম্বেও’র প্রকাশিত ২০২৬ সালের সূচকে এমন তথ্য উঠে এসেছে।

তাদের ২০২৬ সালের অর্ধবার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ঢাকার অপরাধ সূচক হলো ৬২ দশমিক ২। অপরদিকে নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮।

যেখানে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ওঠে আসা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অপরাধ সূচক হলো ১১ দশমিক ১। আর নিরাপত্তার সূচক হলো ৮৮ দশমিক ৯।

নাম্বেও’র সূচকে দেখা গেছে, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের বড় শহরগুলোর পরিস্থিতিও ঢাকার চেয়ে ভালো।

অপরদিকে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে নিরাপত্তা ও অপরাধপ্রবণতার দিক দিয়ে ঢাকার অবস্থান ৫৯। যার অর্থ নিরাপত্তা ও অপরাধের দিক দিয়ে ঢাকা শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গণপরিবহনে কাল থেকে জিপিএস বাধ্যতামূলক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন