বিজ্ঞাপন

মানব পাচার প্রতিরোধে জাতীয় রেফারেল সিস্টেম চালু করল কাতারের শ্রম মন্ত্রণালয়

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করতে কাতারের শ্রম মন্ত্রণালয়, জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটির মাধ্যমে ন্যাশনাল রেফারেল সিস্টেম ফর কমব্যাটিং হিউম্যান ট্র্যাফিকিং চালু করেছে।

বিজ্ঞাপন

নতুন এই জাতীয় কাঠামোর লক্ষ্য হলো সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা, মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা জোরদার করা এবং অপরাধীদের শনাক্ত, তদন্ত ও বিচারের আওতায় আনতে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মানব পাচারের সব ধরনের অপরাধ মোকাবিলা এবং ভুক্তভোগীদের মানবিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাতারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই জাতীয় রেফারেল সিস্টেম চালু করা হয়েছে।

এই ব্যবস্থায় সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করবে। অংশীদারদের মধ্যে রয়েছে জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটি, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাবলিক প্রসিকিউশন, সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, জনস্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিটি, আমান সেন্টার, বিভিন্ন দূতাবাস, কূটনৈতিক মিশন এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা।

নতুন রেফারেল সিস্টেমে ভুক্তভোগীকেন্দ্রিক নীতি অনুসরণ করা হয়েছে। এতে বৈষম্যহীনতা, মানবিক মর্যাদার প্রতি সম্মান, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, শোষণের কারণে সংঘটিত কোনো কর্মকাণ্ডের জন্য ভুক্তভোগীদের দায়ী করা হবে না।

এছাড়া ভুক্তভোগীদের জন্য একটি নির্দিষ্ট সুরক্ষা সময় নিশ্চিত করা হয়েছে, যাতে তারা কোনো ধরনের চাপ বা জবরদস্তি ছাড়াই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তদন্ত বা বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করাকে সুরক্ষা বা সহায়তা পাওয়ার পূর্বশর্তও করা হয়নি।

এই জাতীয় রেফারেল সিস্টেমের আওতায় সন্দেহভাজন মানব পাচারের ঘটনা দ্রুত শনাক্তকরণ, অভিযোগ গ্রহণ, প্রাথমিক সুরক্ষা, ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনীয় সহায়তা প্রদান, তদন্ত ও বিচার কার্যক্রমে সহায়তা এবং ভুক্তভোগীদের পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূত করার জন্য সমন্বিত ব্যবস্থা রাখা হয়েছে।

কাতার সরকার জানিয়েছে, এই উদ্যোগ দেশের বিচার ও মানবাধিকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা, মানবিক সহায়তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: কাতার নিউজ এজেন্সি (QNA)

পড়ুন : ফিরে দেখা জুলাই ৩২: জামায়াত নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, বিক্ষোভে উত্তাল দেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন