বিজ্ঞাপন

জাতীয় স্বার্থে সরকার কঠোর অবস্থান নিতেও প্রস্তুত: তথ্যমন্ত্রী

এখন দেশের প্রধান প্রয়োজন রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়নের কাজে সবাইকে সম্পৃক্ত করা। এ সময় নতুন করে অস্থিরতা বা সংকট সৃষ্টি হলে সরকার প্রথমে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করবে। তবে কেউ ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে, জাতীয় স্বার্থে সরকার কঠোর অবস্থান নিতেও প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চব্বিশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদই রাজনৈতিক মতপার্থক্য ও জাতীয় সমস্যার সমাধানের প্রধান জায়গা। সরকারের পক্ষ থেকে সংসদের ভেতরে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমাধানের উদ্যোগ নেয়া হলেও, কিছু রাজনৈতিক পক্ষ এখনো রাজপথের আন্দোলনকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের তরুণদের একটি অংশ অতীতে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে ছিল। এখন সময় এসেছে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে রাষ্ট্র ও সমাজ গঠনের কাজে নিজেদের সম্পৃক্ত করার।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম কোনো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বা কৌশল হতে পারে, কিন্তু বিএনপির লক্ষ্য হওয়া উচিত দেশ গঠনে ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, বিএনপি যে রাজনৈতিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চার কথা দীর্ঘদিন ধরে তুলে ধরেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেয়া নতুন প্রজন্ম সেই চেতনারই ধারক। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে নির্মূল করার উদ্দেশ্যে হত্যার ষড়যন্ত্র করেছিল।

পড়ুন : র‌্যাবের ‘আয়নাঘরে’ স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন