বিজ্ঞাপন

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নম্বর কুমিরা ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদসহ ৯টি ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় ছোট কুমিরা আনন্দ কনভেনশন হলরুমে আয়োজিত এ সম্মেলনে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কুমিরা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি, সমাজসেবক ও শিক্ষানুরাগী জসিম উদ্দিনের নাম ঘোষণা করেন।

সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীরা হলেন— ১ নম্বর ওয়ার্ডে নিজাম উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে জমির উদ্দিন সরকার, ৩ নম্বর ওয়ার্ডে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, ৪ নম্বর ওয়ার্ডে জানে আলম, ৫ নম্বর ওয়ার্ডে লিয়াকত আলী লিংকন, ৬ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে নুর উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডে ইলিয়াছ হোসেন।

কুমিরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস হাক্কানীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এম. ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, “দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীরা সর্বস্তরের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন। আমরা এমন একটি ইউনিয়ন পরিষদ চাই, যা দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করবে এবং মানবসেবার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকবে। জামায়াত মনোনীত প্রার্থীরা নির্বাচিত হলে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমানভাবে কাজ করবেন।”

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুল রহমান, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আনোয়ার, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য এস. এম. সোহেল এবং কুমিরা ইউনিয়ন শিবিরের সভাপতি রাহাত তাসিন। এছাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চোখের সামনে গ্রাম গিলে খাচ্ছে ব্রহ্মপুত্র: ঘরবাড়ি হারিয়ে দিশেহারা শত পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন