বিজ্ঞাপন

রাজধানীতে উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

‎রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য (এমপি) এসএম জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) বেলা ২টার দিকে উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় একদল স্থানীয় ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় এমপি, পরিচ্ছন্নতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

‎এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

‎এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীর নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন