বিজ্ঞাপন

জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে ​জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় অশোক কুমার দাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রো​ববার (২ আগস্ট) বিকেলে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় প্রদান করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের অ্যাডিশনাল পিপি আহসান হাবীব (চপল)।

বিজ্ঞাপন

​দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে।

​মামলা সূত্রে জানা গেছে, জেলার পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছোট ছেলে সিদ্ধেশ্বর পেশায় লোহার কর্মকার ছিলেন। দীর্ঘদিন ধরে বড় ভাই অশোকের সাথে তার জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ​২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনের বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। এসময় বড় ভাই অশোক ঘটনাস্থলে এসে দোকানের ভারী হাতুড়ি দিয়ে ছোট ভাই সিদ্ধেশ্বরের মাথায় সজোড়ে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে প্রতিহত করার চেষ্টা করলে অশোক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

​পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ তিনি মারা যান।

​এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় ঘোষণা করেন।

পড়ুন:পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন