বিজ্ঞাপন

চট্টগ্রামের ডিসিকে ২৪ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের আল্টিমেটাম 

চট্টগ্রামের জেলা প্রশাসকের (ডিসি) ফটিকছড়ি উত্তর উপজেলার আন্দোলনের বিষয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ফটিকছড়ি উত্তরের তিন ইউনিয়নের আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার হেয়াকো বাজারে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক তার বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে দুঃখ প্রকাশ না করলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আপনি স্বৈরাচারের দোসর,কীভাবে চট্টগ্রাম থেকে বিতাড়িত করতে হয় সেটা আমরা জানি,কত টাকা নিয়েছেন, কার এজেন্ডা বাস্তবায়ন করছেন সব জানা আছে। ডিসি অফিস ঘেরাও, বৃহত্তর বিক্ষোভ, অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে। জনগণের দাবিকে অবহেলা করে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে।”

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম কনভেনর একরামুল হক বাবুল, নুরুল আমীন আজাদ, আবু মুসা জীবন, আবু মেম্বার, ইদ্রিস মিয়া ইলিয়াস, জসিম উদ্দিন, নুরুল আলম, শাহাদাত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় নেতারা।

এর আগে শনিবার (১ আগস্ট) ফটিকছড়িতে এক অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বাংলাদেশের মতো ছোট একটি দেশে একটি উপজেলাকে ভেঙে দুটি উপজেলা করা হয়েছে, যাতে মানুষের জন্য সরকারি সেবা পাওয়া আরও সহজ হয়। বিশ্বের অনেক দেশেই মানুষকে সরকারি সেবা পেতে কয়েক ঘণ্টা পথ অতিক্রম করতে হয়। সে তুলনায় বাংলাদেশে দূরত্ব অনেক কম। তাই এই দূরত্ব কেন এত বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটি পুরোপুরি বোধগম্য হচ্ছে না।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন