বিজ্ঞাপন

গ্রিসে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ২ ক্রু নিহত হয়েছেন। গ্রিসে দাবানল নেভানোর কাজের সময় মাঝআকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট ২০২৬) আথেন্সের পশ্চিমে পসাতা (Psatha) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, এথেন্সের পশ্চিমাঞ্চলের সাথা এলাকায় দাবানল নেভানোর কাজ করার সময় ভাড়ায় চালিত দুটি বেল হেলিকপ্টারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার ডিপার্টমেন্টের যোগাযোগ পরিচালক ভাসিলিস ভাথ্রাকোগিয়ানিস এক বিবৃতিতে বলেন, ‘পাইলটদের অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি হেলিকপ্টার অন্যটির নিচের অংশে সজোরে আঘাত করার পর বিকট বিস্ফোরণ ঘটে। এরপর দুটি হেলিকপ্টারই ভূমিতে আছড়ে পড়ে। তবে দ্বিতীয় হেলিকপ্টারের ক্রুদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে এথেন্সের পশ্চিমে পাহাড়ি এলাকা পেরিয়ে দাবানল যাতে লোকালয়ের দিকে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য শত শত অগ্নিনির্বাপক কর্মী নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে বেল হেলিকপ্টারের সব ফ্লাইট স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, নিহত দু’জনের একজন ডেনমার্কের এবং অন্যজন গ্রিসের নাগরিক। এর আগে সামনে ‘অত্যন্ত কঠিন সময়’ আসছে বলে সতর্ক করেছিলেন তিনি।

এ নিয়ে গ্রিসে দাবানলকে কেন্দ্র করে প্রাণহানির সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। এর আগে ক্রিট ও পেলোপোনিসে আরও তিন অগ্নিনির্বাপক কর্মী প্রাণ হারান।

পড়ুন : সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন