বিজ্ঞাপন

পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, ৬ পুলিশ সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

বিজ্ঞাপন

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় কাবাল শহরে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় পুলিশ স্টেশনের কাছে সহিংসতার প্রতিবাদে শত শত মানুষ জড়ো হয়েছিলেন।

সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, পুলিশ স্টেশনের প্রবেশমুখে দায়িত্বরত সদস্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তি শরীরে বাঁধা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটান।

সোয়াত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ফিদা হুসেইন জানান, হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। পুরো এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

পড়ুন : ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করা অপরাধ নয়, জার্মান আদালতের রায়

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন