বিজ্ঞাপন

কালিয়াকৈরে আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে বিলম্বের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর বাজারে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নাঈম নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি টিনশেড কক্ষ পুড়ে গেছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে আশপাশের বাসিন্দারা পাশের প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পানি ও অন্যান্য উপকরণ দিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসে।

তবে এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ  বাজার এলাকায় দীর্ঘস্থায়ী যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছাতে পারেনি। তাদের দাবি, বাজার থেকে ঘটনাস্থলে পৌঁছাতে সাধারণত ৫ থেকে ১০ মিনিট সময় লাগলেও যানজটের কারণে এ সময় অনেক বেড়ে যায়, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বাসিন্দা জানান, অগ্নিকাণ্ডের সময় অনেকেই উদ্ধারকাজে এগিয়ে এলেও কিছু মানুষ আগুন নেভানোর পরিবর্তে মোবাইল ফোনে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন, যা উদ্ধারকাজে সহায়ক হয়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ  ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা বাজার এলাকার যানজট নিরসনের দাবি জানিয়েছেন। তাদের মতে, জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের মতো সেবাদানকারী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

পড়ুন : ৩ আগস্টের সেই ‘১ দফা’: যে ঘোষণায় এক হয়েছিল গোটা দেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন