বিজ্ঞাপন

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গায় স্থাপনের দাবিতে মানববন্ধন

জেলা শহরের সন্নিকটে পুর্ব নির্ধারিত স্থান নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যম্পাস স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সচেতন নাগরিক আমরা জনগন এর ব্যানারে কুড়িগ্রাম-চিলমারী সড়কের আমিন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অবসর প্রাপ্ত শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষজন অংশ নেন।

বিজ্ঞাপন

মাববন্ধনে বক্তারা বলেন, রেল- নৌ ও পাকা সড়ক পথ, মাটির গুনাগুন নিরীক্ষাসহ সকল কার্যক্রম সম্পন্ন করে নালিয়ার দোলায় কৃষি বিশ্ব বিদ্যালয় স্থাপানের সুপারিশ করা হলেও অজানা কারনে তা কার্যকর না হওয়ায় জেলার উন্নয়ন বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। তাই অনতিবিলম্বে পুর্ব নির্ধারিত স্থান নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জোর দাবি জানান।

উল্লেখ্য ২০২০ সালের ২১ ডিসেম্বর ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়া অনুমোদন হয়। এরপর ২০২১ সালের ২২শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ব বিদ্যালয়টির পাঠদান শুরু হয়।

পড়ুন: তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন