বিজ্ঞাপন

কালুখালীতে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ১, আহত ৫

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে থ্রিহুইলারের চালক নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ থ্রিহুইলার ও বাসের অন্তত ৫জন যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত থ্রিহুইলার চালকের নাম আব্দুর রহমান বাবলু (৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের পশ্চিম ফুলকাইনার গ্রামের মৃত সাদেক আলী বিশ্বাসের ছেলে।

পাংশা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়- ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সোমবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকার মোড় এলাকায় পৌঁছে আরেকটি গাড়িকে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী থ্রিহুইলারের (মাহেন্দ্র)এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে থ্রিহুইলার দুমড়ে মুচড়ে রাস্তার গিয়ে পড়ে। বাসের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় থ্রিহুইলার চালক আব্দুর রহমান বাবলুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও একই পরিবারের চারজনসহ মোট ৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন বলেন খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌছে পুলিশ উদ্ধার তৎপরতা চালান। দুর্ঘটনায় মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কাজ চলমান আছে।

বিজ্ঞাপন

পড়ুন : পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন