বিজ্ঞাপন

হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে চন্দ্রিমা ও শাহ মখদুম থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার রাতে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

প্রধান বক্তা ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতিত্ব করেন শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহী, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আগামী ৫ আগস্টের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন