বিজ্ঞাপন

অভিবাসনে নয়, নিরাপদ ও বৈধ পথে বিদেশে যাওয়ার আহ্বান জাতিসংঘের আইওএমের প্রতিনিধির

মাদারীপুরের শিবচরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত ও অবৈধ পথে বিদেশ প্রত্যাবর্তনকারী অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করলেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইতালী দূতাবাসের কর্মকর্তারা।
মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের সন্নাসীরচর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় প্রতিনিধিদল শিবচরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত ও আইওএম-এর মাধ্যমে সহায়তাপ্রাপ্ত প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন কাজের উদ্যোগ পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিউনিটির সদস্যদের সাথে আলোচনা করেন। এবং অবৈধ পথে যাওয়া বিভিন্ন দেশ থেকে প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বেদনাদায়ক গল্পগুলো শোনেন এবং অবৈধ পথে ঝুঁকিপূর্ণ ভাবে বিদেশ যেতে উপস্থিত সকলকে নিরুৎসাহিত করেন। এবং বৈধ ভাবে বিদেশ যেতে উৎসাহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)’র ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশন্স উগোচি ড্যানিয়েল বলেন,অনিয়মিত পথে বিদেশে যাওয়ার কারণে অনেক মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন, ঋণের বোঝায় জর্জরিত হচ্ছেন এবং অনেক পরিবার সর্বস্ব হারাচ্ছে।তিনি জানান, এটি তাঁর বাংলাদেশে দ্বিতীয় সফর।, “মানুষ যখন অভিবাসনে যাবে, তখন তা যেন নিরাপদ, নিয়মিত ও মর্যাদার সঙ্গে হয় এটাই আমাদের লক্ষ্য। আজ আমি এমন অনেক হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা শুনেছি, যেখানে মানুষ নির্যাতনের শিকার হয়েছে, ঋণের বোঝায় পড়েছে এবং অনেক পরিবার তাদের জমিজমা পর্যন্ত হারিয়েছে।”
তিনি আরো বলেন, “মাদারীপুরে এটি আমার প্রথম সফর নয়। এখানকার মানুষের সঙ্গে ইতালির একটি আন্তরিক সম্পর্ক রয়েছে। অনিয়মিত অভিবাসন কমাতে এবং বিদেশ থেকে ফিরে আসা নির্যাতিত অভিবাসীদের সহায়তায় আমরা এই প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখব।”“মানবপাচারকারী ও অভিবাসন-সংক্রান্ত চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। একই সঙ্গে ইতালিতে অবৈধ অভিবাসন প্রতিরোধেও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।”
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)’র ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশন্স উগোচি ড্যানিয়েল। এছাড়া আরো উপস্থিত ছিলেন আইওএম’র চিফ অব মিশন অফিসার লাউরা টম বন্ডে, আইওম’র এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক পরিচালক লরি কাটো, ইতালি দূতাবাসে সংযুক্ত ইতালিয়ান পুলিশের মেজর গিইউসপি দি গিওভান্নিসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সন্নাসীরচর ইউনিয়নের চেয়ারম্যান কোহিনুর হাওলাদারসহ অন্যরা।

বিজ্ঞাপন

পড়ুন:কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন