পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধিদল। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। বৈঠকে কৃষি, সৌরশক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সফর করছে। বাংলাদেশ সরকারের নেতৃত্বের প্রতিও তারা আস্থা প্রকাশ করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের আগ্রহ জানিয়েছেন। পাশাপাশি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, চলতি বছরেই বাংলাদেশে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।
পড়ুন: মন্ত্রিসভায় হতে পারে বড় রদবদল: আসতে পারেন ত্যাগী নেতারা
আর/


