বিজ্ঞাপন

পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) ভোররাত থেকে সকাল পর্যন্ত পাথরঘাটা পৌরসভা ও কালমেঘা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— বরগুনা জেলা কৃষক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ (৪৫), কালমেঘা ইউনিয়ন তরুণ প্রজন্ম লীগের সাবেক সভাপতি ও পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাসেল মিয়া (৩২), পাথরঘাটা উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার (৬০), পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুজন আকন (৩৩) এবং পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের কর্মী সবুজ আকন (২০)।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, মাসুম বিল্লাহ, রাসেল মিয়া, জাহাঙ্গীর জমাদ্দার ও সুজন আকনকে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পাথরঘাটা উপজেলার সিএন্ডবি এলাকায় বরগুনা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও চীফ হুইপ নুরুল ইসলাম মনির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, সবুজ আকনকে বরগুনায় জুলাই স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, চারজনকে পাথরঘাটার একটি মামলায় এবং একজনকে বরগুনার একটি মামলায় গ্রেফতার করা হয়। পরে তাদের পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত পাঁচ আসামিকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পড়ুন:মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন