বিজ্ঞাপন

বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বায়রা সদস্য কল্যাণ পরিষদের উদ্যোগে “সদস্য সম্মাননা ও আলোচনা সভা” ৩ আগস্ট ২০২৬ তারিখে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের সম্মাননা প্রদান, পারস্পরিক মতবিনিময় এবং দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়রা সদস্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মফিজুর রহমান, সাবেক মহাসচিব, বায়রা এবং সদস্য সচিব, বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং শ্রমবাজারের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের মনোনীত প্যানেল প্রধান ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া। তিনি বৈদেশিক কর্মসংস্থান খাতের বর্তমান বাস্তবতা তুলে ধরে শ্রমবাজার সম্প্রসারণ, সদস্যদের অধিকার সংরক্ষণ এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বায়রা গঠনের ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, শ্রম বাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং বায়রা সদস্য কল্যাণ পরিষদের উপদেষ্টা আতিকুর রহমান বিশ্বাস। তিনি বলেন, দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ মজুমদার, সহ-সভাপতি ফিরোজ মোঃ মানসুরুল হক, মহাসচিব মোঃ কবির হোসেন, আরটিভি সৌদি আরবের ব্যুরো প্রধান মোহাম্মদ আবুল বশির এবং বায়রা সদস্য কল্যাণ পরিষদের বিশেষ উপদেষ্টা আহমেদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়রা সদস্য কল্যাণ পরিষদের সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর মোঃ ছালেহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মনয়ারুল ইসলাম মনির এবং অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন যুগ্ম মহাসচিব জনাব মোঃ মাসুদুর রহমান টিপু।

অনুষ্ঠানে বায়রা সদস্য কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সদস্য সম্মাননা প্রদান ও আলোচনা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

পড়ুন:মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন