বিজ্ঞাপন

অবৈধভাবে আইসক্রিম উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াকরণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া ও সদর উপজেলায় পৃথক অভিযানে অবৈধভাবে আইসক্রিম উৎপাদন, বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ আগস্ট) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সাটুরিয়া উপজেলার মিল্ক মিঠা নামের একটি প্রতিষ্ঠানে অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করছিল। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিনে বিকালে সদর উপজেলার লন্ডন ক্যাফে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অবৈধ ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করছে। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। আজ সদর ও সাটুরিয়া উপজেলা দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগম এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : মন্ত্রিসভায় হতে পারে বড় রদবদল: আসতে পারেন ত্যাগী নেতারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন