বিজ্ঞাপন

বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার

বাগেরহাট কচুয়ায় একই পরিবারের ৩ সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে লাশপগুলো উদ্ধার হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮০)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, দুইএকদিন আগে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন