সৌদিতে বাংলাদেশিদের ব্যবসায়িক অগ্রযাত্রা দিন দিন বেড়েই চলছে। এক সময় সৌদি আরবে ব্যবসা-বাণিজ্যে ইয়েমেনি, পাকিস্তানি ও ভারতীয় উদ্যোক্তাদের আধিপত্য থাকলেও এখন সেই চিত্র পরিবর্তন হয়েছে । পরিশ্রম ও উদ্যোক্তা মনোভাবের মাধ্যমে বাংলাদেশিরাও গড়ে তুলছেন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান।
এরই ধারাবাহিকতায় সৌদি আরবে উদ্বোধন করা হয়েছে সৌদি আরবের রিয়াদের শিফা ছানাইয়ায়, “মোহাম্মদিয়া ফিশারিজ”।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সৌদি স্পন্সর নাসের বিন জুমা এবং প্রতিষ্ঠানের বাংলাদেশী কর্ণধার মোঃ কলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চাঁন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলমগীর কবির প্রবাসী বিশিষ্টজনেরা।
এ সময় অতিথিরা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০-এর সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন যার ফলে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ। তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ কলিম উদ্দিন বলেন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা যাতে নিত্য প্রয়োজনীয় মাছ মাংস সহজেই নিজেদের হাতের নাগলে পেয়ে যান সেই লক্ষ্যে আমাদের উদ্যোগ।
পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
সা/


