বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগষ্ট) সকাল ৯টায় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।

এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাগণ, সিভিল সার্জন, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা ক্রিড়া সংস্থা, ফায়ার সার্ভিস, সদর উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা কালেক্টরেট মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পড়ুন : জাতি আবার কখনো দিশেহারা হলে এই জাদুঘরে পথ খুঁজে পাবে: ড. ইউনূস

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন