বিজ্ঞাপন

মারা গেলেন ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত না ফেরার দেশে পাড়ি জমালেন। মঙ্গলবার (৪ আগস্ট) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ৭৪ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্লাড ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন অভিনেতা প্রদীপ। এ অবস্থায় এদিন মৃত্যু হলো তার। আর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-শুভাকাঙ্ক্ষী মহল এবং ইন্ডাস্ট্রিতে।

অভিনেতা প্রদীপ তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে হিন্দি সিনেমার পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম সিনেমায় সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। তবে ২০০৫ সালে তামিল সিনেমা ‘গজনি’তে খলনায়কের চরিত্রে অভিনয় করে বেশি জনপ্রিয়তা লাভ করেন। এতে তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, পরবর্তীতে ২০০৮ সালে বলিউড তারকা আমির খান অভিনীত ‘গজনি’র হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

প্রখ্যাত এ অভিনেতা শুধু ‘গজনি’ নয়, আমির খানের ‘লগান’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। টেলিভিশনের দর্শকের কাছে এখনো বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’র অশ্বত্থামা হিসেবে পরিচিত। দ্রোণাচার্যের ছেলের চরিত্রে তার অভিনয় ঘরে ঘরে প্রশংসা লাভ করেছিল।

প্রসঙ্গত, ১৯৫৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করেন প্রদীপ রাওয়াত। তারপর ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব এ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘ভীরম’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। ২০০৪ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সায়ে’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন। এরপর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে খলনায়ক হিসেবে পাকাপোক্ত স্থানে জায়গা করে নেন এ অভিনেতা।

পড়ুন : জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন