বিজ্ঞাপন

নেত্রকোনায় ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক

নেত্রকোনার মদন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারশো পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ সাবিরুল ইসলাম (২০) নামের এক তরুণ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় ডিএনসি’র সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম হোসেন (৩৫) নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত সাবিরুল ইসলাম মদন দক্ষিণপাড়া (৩নং ওয়ার্ড) এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। অন্যদিকে, পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন একই এলাকার মো. নুরু মিয়ার ছেলে।

উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলের অবৈধ বাজারমূল্য আনুমানিক দুই লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) বিকেল ৪টা ১০ মিনিট থেকে পৌনে ৬টা পর্যন্ত মদন থানাধীন মদন দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম ওই গ্রামের মো. সাদ্দাম হোসেনের দক্ষিণ দুয়ারী দুচালা টিনের বসতঘর এবং ঘরের সামনের আঙিনায় অবস্থান নেয়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ সাবিরুলকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামির কাছ থেকে জিপারযুক্ত নীল রঙের দুটি পলি প্যাকেটে মোড়ানো অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের চারমো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৪০ গ্রাম। ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নম্বরবিহীন ১০০ সিসির একটি জব্দকৃত মোটরসাইকেলের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত আলামতের বাজারমূল্য দুই লাখ ১০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত সাবিরুল ইসলাম ও পলাতক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন সংস্থাটির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

পড়ুন:মেহেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন